,

বড় নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তার জঙ্গিদের

 

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বৃহস্পতিবার রাতে অভিযানে গ্রেপ্তারকৃত তিন জঙ্গির চট্টগ্রামে বড় নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান।

anser1471603054

প্রেস ব্রিফিংয়ে নাজমুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা এবিটির (আনসারুল্লাহ বাংলাটিমের) সক্রিয় সদস্য। পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে জোরদার করতে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে গোপন বৈঠক করে আসছিল তারা।

জিজ্ঞাসাবাদে জঙ্গি সদস্যরা জানায়, ধর্মান্তরিত জঙ্গি মুসয়াব ইবনে উমায়ের ধৃত আসামিদেরকে জঙ্গি কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আনসারুল্লাহ বাংলাটিমে অন্তর্ভুক্ত করেছে এবং তারা একাধিকবার উমায়েরসহ বাংলাটিমের আরও কয়েক সদস্য গোপন বৈঠক করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ফরহাদ আহম্মেদ প্রকাশ রিপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং এনালাইটিক্যাল কেমিস্ট হিসেবে কর্ণফুলী ইপিজেডে কর্মরত, মো. ইমরান চট্টগ্রাম পলিটেকনিক হতে পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেছে এবং আহম্মদ হোসেন রনি প্রকাশ রুবেল শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনিস্টিটিউটে পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর ও জেলার পটিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের ওই ৩ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের হেফাজত থেকে ২টি ল্যাপটপ, ৩টি মোবাইলফোন সেট ও ১৩টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা