,

বাড্ডায় স্কুলে অভিযান: নিজামীর স্ত্রী শামসুন্নাহার আটক

shamsunnahar_nizamiনিউজ ডেস্ক : রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীসহ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শামসুন্নাহার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি।

শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত স্কুলটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে শামুন্নাহারসহ পাঁচজন নারী এবং বাড্ডা জামায়াতের আমির জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহসহ ১২জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা