,

বাংলাদেশ ব্যাংক ও নিউইয়র্ক ফেড সমঝোতা

 
নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর লেনদেনের ক্ষেত্রে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল তা তুলে নিতে একমত হয়েছে ব্যাংক-দুটি।
swift_47223
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈশ্বিক আর্থিক লেনদেনের মেসেজিং প্লাটফর্ম ‘সুইফট’ তার গ্রাহকদের ব্যবহৃত সফটওয়্যার টুলসের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঝুঁকিতে থাকা অ্যাকাউন্ট চিহ্নিত করতে নতুন টুলস উদ্ভাবন এবং কোনো অর্থ ছাড়ের আদেশে অস্বাভাবিকতা ধরা পড়লে ‘রেড ফ্ল্যাগ’ দেখানোর বিষয়ে গত মে মাসে প্রতিশ্রুতি দেয়ার পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এলো।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ফেড ও সুইফটের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে তারা বাড়তি নিরাপত্তা পদক্ষেপ তুলে নিতে একটি সম্ভাব্য সময়সীমার বিষয়ে একমত হয়েছে বলে ওই সূত্র জানালেও এ বিষয়ে বাড়তি আর কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, ‘নিউইয়র্ক ফেড ও বাংলাদেশ ব্যাংক শুধু যোগাযোগের জন্যই সুইফট ব্যবহার করতে চায়।’

তিনি বলেন, ‘যোগাযোগের চ্যানেলগুলো যতো দ্রুত সম্ভব স্বাভাবিক করতে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক ফেড ও সুইফট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের তথ্য হাতিয়ে নিয়ে ৩৫টি সুইফট বার্তার মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ থেকে প্রায় ১০০ কোটি ডলার স্থানান্তরের আদেশ পাঠায়। তবে শেষ পর্যন্ত তারা ১০ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন ও শ্রীলংকার দুটি ব্যাংকে পাঠাতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা