বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অদক্ষ শ্রমিকও নেবে সৌদি আরব

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের কূটনীতিক সাফল্যের জের হিসেবে সৌদি আরব বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকের পাশাপাশি অদক্ষ শ্রমিক নিতেও রাজি হয়েছে। এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে শিগগির চাহিদাপত্র বাংলাদেশ সরকারের কাছে পৌঁছবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বন্ধ এই শ্রমবাজারটি খোলার প্রক্রিয়া শুরু হওয়ার পর শোনা গিয়েছিল, মধ্যপ্রাচ্যের তেলনির্ভর এই দেশটি বাংলাদেশ থেকে শুধু নারী কর্মী ও দক্ষ শ্রমিক নেবে।

manpower_47255

উল্লেখ্য, বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশে। ১৯৯৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতি বছর এক থেকে দেড় লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে তেলসমৃদ্ধ এই আরব দেশে যেতেন। কিন্তু অনেকটা আকস্মিকভাবে ২০০৯ সাল থেকে শ্রমিক রপ্তানির চিত্র বদলে যায়।

মূলত ২০০৮ সালে শ্রমিক রপ্তানির কোটা পূরণ হয়ে যাওয়ার অজুহাতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। তবে সৌদি গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার পিছনে ছিলো বাংলাদেশি কিছু সংখ্যক শ্রমিকের অপরাধ কর্মকাণ্ডে (যেমন, চুরি, হত্যা, নোট জালিয়াতি ও বেআইনি ব্যবসায়) জড়ানোর বিষয়।

এদিকে গত ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ থেকে নারীশ্রমিক (গৃহস্থালী কাজের জন্য) নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এ সময় একজন নারীশ্রমিকের সাথে একজন পুরুষ শ্রমিকও যাওয়ার অনুমতি দেয়া হয়। এরপর বাংলাদেশি শ্রমিকেদের জন্য সৌদি শ্রমবাজারে রপ্তানি আবার শুরু হয়। চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। আর এরই সুবাদে আবারো জনশক্তি রপ্তানিতে সৌদি আরবের দ্বার খুলল।

এদিকে বাংলাদেশ থেকে এরই মধ্যে পুরুষকর্মী নিতে সৌদি আরব হতে চাহিদাপত্র আসা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ১০০-১৫০ জন করে ২টি কোম্পানির কাছ থেকে চাহিদাপত্র এসেছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা করে কম খরচে আমরা দেশটিতে কর্মী পাঠানোর চেষ্টা করছি। মন্ত্রী জর্ডান ও লেবাননেও বাংলাদেশি শ্রমিক পাঠাতে সব ধরনের বন্দোবস্ত করা হচ্ছে বলে জানান।

জনশক্তি রপ্তানিতে সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে কাজের সুযোগ পাবে পাঁচ থেকে ছয় লাখ শ্রমিক। তবে বাংলাদেশের উচিত দক্ষ জনশক্তি তৈরি করে রপ্তানি করা।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া শ্রমিকদের সাড়ে ২৭ শতাংশের গন্তব্য সৌদি আরব। ২০০৭ সালে দুই লাখ চার হাজার ১১২ জন, ২০০৮ সালে এক লাখ ৩২ হাজার ১২৪ জন, ২০০৯ সালে ১৪ হাজার ৬৬৬ জন, ২০১০ সালে সাত হাজার ৬৯ জন, ২০১১ সালে ১৫ হাজার ৩৯ জন, ২০১২ সালে ২১ হাজার ২৩২ জন, ২০১৩ সালে ১২ হাজার ৬৫৪ জন, ২০১৪ সালে ১০ হাজার ৬৫৭ জন, ২০১৫ সালে ৫৮ হাজার ৬৭০ জন এবং চলতি বছর ২০১৬ সালে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৮ জন শ্রমিক রপ্তানি হয়েছে সৌদি আরব।

সৌদি সরকারের হিসাবে বর্তমানে ১৩ লাখের বেশি শ্রমিক সেখানে কর্মরত আছেন। এর মধ্যে ৬০ হাজার নারীকর্মী।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব