,

মক্কার ক্রেন দুর্ঘটনায় কোনো দুরভিসন্ধি ছিল না

 

 
আন্তর্জাতিক ডেস্ক :গত বছর পবিত্র ক্বাবা শরীফে সংঘটিত ক্রেন দুর্ঘটনায় কোনো দুরভিসন্ধি ছিল না বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা বিআইপি।জেদ্দার যে সংক্ষিপ্ত আদালতে এ ঘটনার মামলা বিচারাধীন, সেখানে বিআইপি এ কথা জানায় বলে আদালতসূত্র জানায়।

jk844_47232
সূত্র জানায়, তবে প্রবল হাওয়া ও বজ্রপাতের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে যে মত প্রচলিত আছে, বিআইপি তাও প্রত্যাখ্যান করেছে। বিআইপি বলেছে, ক্রেনটা ভুলভাবে বসানোর কারণেই ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো হাওয়ায় ওটি ছিঁড়ে যায় বলে তারা মনে করে।

বিআইপি বলেছে, প্রস্তুতকারক কম্পানির অপারেশন ম্যানুয়ালে যেভাবে বলা আছে, ক্রেনটি সেভাবে বসানো হয়নি। ক্রেনটির ডান বাহু ৮৫ ডিগ্রী কোণাকুণি করে বসানো হয়, যা ছিল ভুল। অপারেশন ম্যানুয়াল অনুযায়ী ক্রেনটি যখন ব্যবহার হবে না তখন এবং খারাপ আবহাওয়ার সময় এর ডান বাহুটি খুলে রাখার কথা। কিন্তু তা করা হয়নি।

সূত্র জানায়, ৮০ জনেরও বেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে বিআইপি এ সিদ্ধান্তে এসেছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত এ দুর্ঘটনায় কয়েক শ’ হাজি নিহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে একটি মামলা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা