,

বিশ্বের প্রথম পিরামিড কাজাখস্তানে!

 

আন্তর্জাতিক ডেস্ক :বলা হয়ে থাকে, পিরামিড মানেই তো মিসর। ফ্যারাওদের বিস্ময়কর সমাধি। প্রাচীন মিসরের আশ্চর্য প্রযুক্তির প্রতীক। কিন্তু মিসরবাসীর সেই গর্বের সেতুটা যে একটু নড়ে গেল! পৃথিবীর প্রথম পিরামিডটি তৈরি করা হয়েছিল কাজাখস্তানে। আরও বিস্ময়ের তথ্যটি হল, কাজাখস্তানের পিরামিড তৈরি করা হয়েছিল মিসরেরও হাজার বছর আগে।

pyramid_47259
কাজাখস্তানের প্রত্যন্ত একটি এলাকায় মিলেছে পিরামিডের ধ্বংসাবশেষ। একেবারে মিসরের পিরামিডের আদলেই তৈরি হয়েছিল সেই পিরামিড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এই পিরামিড যখন তৈরি করা হয়েছিল, তখন মিসরের পিরামিড ছিল না।

কাজাখস্তানের পুরাতত্ত্ববিদ ভিক্টর নোভোজেনভের কথায়, ‘প্রায় তিন হাজার বছর আগে ব্রোঞ্জ যুগের শেষের দিকে স্থানীয় এক রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল এই পিরামিড। মিসরের ফ্যারাও জোসেরের পিরামিডটির মতোই দেখতে এই পিরামিড।’

কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির প্রকাশিত ছবিগুলিতে দেখা গেছে, মিসরের আদলেই একটার উপর আরেকটি পাথর চাপিয়ে তৈরি করা হয়েছিল পিরামিডটি। বিজ্ঞানীদের দাবি, সাড়ে তিন হাজার বছর আগেও তৈরি করা হয়ে থাকতে পারে কাজাখস্তানের পিরামিড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা