,

হবিগঞ্জে ‘কিরণমালা’ নিয়ে সংঘর্ষে আহত বহু মানুষ

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পুলিশ বলছে, হবিগঞ্জের একটি গ্রামে স্টার জলসার ধারাবাহিক নাটক ‘কিরণমালা’ দেখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১৪ রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস ছুঁড়তে হয়েছে।
তবে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলোয় বলা হচ্ছে, নারী ও শিশুসহ এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।
হবিগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. ইয়াসিনুল হক বিবিসিকে জানান, ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। ধল গ্রামের একটি চায়ের দোকানে বসে গ্রামের কয়েকজন বাসিন্দা বসে টেলিভিশনে ভারতীয় ধারাবাহিক কিরণমালা দেখছিলেন। এ সময় ধারাবাহিকটির কিছু বিষয় নিয়ে কয়েকজনের মধ্যে তর্ক শুরু হয়। সেই তর্ক সে সময় হাতাহাতিতে গড়ালেও তাদের থামিয়ে দেয়া হয়।

160818161635_indian_serial_kironmala_640x360_kironmalatelevisionserial_nocredit

”কিন্তু এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ নয় রাউন্ড শটগানের গুলি আর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়।” বলেন মি. হক।
এ ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে, যাদের অনেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নারী ও শিশুসহ এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে।
তবে এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে বাংলাদেশেই কিরণমালার মতো পোশাক কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা