,

বাংলাদেশের ৫ বোলারের বোলিং অবৈধ

 

 

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বোলিং ত্রুটি ধরা পড়ে ১১ বোলারের।
আজ বৃহস্পতিবার তাদের মধ্যে ৫ জনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

BCB1471532025
৫ জনের পাশাপাশি আরো দুইজনের বোলিং অ্যাকশন আংশিক অবৈধ ঘোষণা করা হয়েছে। অবশ্য তাদেরকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত বল করার অনুমতি দেওয়া হয়েছে।

যাদের সবগুলো ডেলিভারিতে সমস্যা রয়েছে তারা হলেন- মোহামেডানের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফুল্লাহ, লিজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান ও আবাহনী লিমিটেডের অমিত কুমার নয়ন।

এ ছাড়া প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম রাজিব ও ক্রিকেট কোচিং স্কুলের সাইফুদ্দিন আহমেদের আর্ম বোলিং নিষিদ্ধ করা হয়েছে।

বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়েনি তারা হলেন- ব্রাদার্সের অফ স্পিনার সঞ্জিত সাহা, নাঈম ইসলাম জুনিয়র ও বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম।

উল্লেখ্য, ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হওয়ার আগে ক্রিকেট বোর্ড জানিয়েছিল লিগে বোলারদের বোলিং অ্যাকশনে নজর রাখা হবে। সেই অনুযায়ী কাজও হয় কিছু। লিগ শেষে বোলিং অ্যাকশনে সমস্যা মনে হয়েছে এমন ১১ জন বোলারকে চিহ্নিত করা হয়।

তারা হলেন নাঈম ইসলাম জুনিয়র, অমিত কুমার নয়ন, শেখ জামালের বাঁহাতি স্পিনার আরাফাত সানি, ব্রাদার্সের অফ স্পিনার সঞ্জিত সাহা, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান, বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম, প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল কবির রাজিব, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফুল্লাহ, লিজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল, মোহামেডানের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স ও সিসিএসের ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

লিগ শেষে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ২০ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয়।

বোলারদের বোলিং অ্যাকশনের ছয়দিক থেকে ছয় আঙ্গেলে ভিডিও করা হয়। এই ভিডিওগুলো পরবর্তীতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হয়। পরে সফটওয়্যারের সহায়তা নিয়ে অ্যাসেসমেন্ট করে আজ বৃহস্পতিবার ফল জানানো হয়।

বোলিং অ্যাকশন পরীক্ষায় অকৃতকার্য হওয়া বোলারদের নিয়ে দ্বিতীয় ধাপে কাজ করবে রিভিউ কমিটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে