,

হিজাব থাকায় শিকাগোয় লাঞ্ছনার শিকার ২ নারী

borkhaঅনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে হিজাব পরার কারণে লাঞ্ছনার শিকার হলেন এক মুসলিম মা ও মেয়ে। শিকাগো লাগোয়া ওয়েস্ট রজার্স পার্কে এ ঘটনা ঘটে।

হিজাব পরার কারণে তাদের আইএস জঙ্গির অপবাদ দেওয়া হয়। এমনকি গায়ে থুথুও ছিটিয়ে দেন এক শ্বেতাঙ্গ নারী। এতবড় ঘনটা ঘটলেও এটাকে গুরুত্ব দিয়ে দেখেনি শিকাগো পুলিশ।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাঞ্ছনার শিকার মেয়ে সুজান বলেন, ‘পার্কের সামনে আমাদেরকে পাকড়াও করেন ওই নারী। অন্তত পাঁচবার আমাদের আইএস জঙ্গি বলে চিৎকার করতে থাকনে। আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে বসি। পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করেন সুজানের মা৷ সেই ছবিতে দেখা যাচ্ছে ওই শ্বেতাঙ্গ নারী তাদের দিকে আইএস বলে তেড়ে যাওয়ায় মা -মেয়ে দু’জনেই গাড়িতে উঠে বসেন। তখন তাদের গায়ে থুতু দেওয়ার চেষ্টাও করেন অভিযুক্ত নারী। তবে সুজানকে কষ্ট দিয়েছে আশপাশের লোকজনের ব্যবহার। ‘সকলেই খুব নির্বিকার ছিল। যেন কিছু ঘটেইনি। এমনকি দুটি ছেলে অট্টহাসি জুড়ে দেয়। আমাদেরকে ওই ছেলেগুলিও আইএস বলতে থাকে।

সুজানের বাড়ির লোকেরা বলছেন, ‘এ সবই ট্রাম্পের কীর্তি। তিনি মুসলিমদের সম্পর্কে লোকের মনে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন। লোকেরা মুসলিমদের এখন সন্দেহের চোখে দেখেন। এটাই তো চেয়েছিলেন ট্রাম্প।

আর সুজানের মায়ের কথায়, ‘শ্বেতাঙ্গরা মনে করছেন, ট্রাম্প এলে তারা খুব সুখে থাকবেন। তাই যা ইচ্ছে তাই শুরু হয়েছে।সূত্র: এইসময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা