,

সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সম্ভব- শাহ্ আলী

PIC BGB Bijoynagar১২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্টে কর্নেল মো. শাহ্ আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানবপাচার রোধ করা সম্ভব। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গতকাল বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সীমান্তে মাদক চোরাচালান ও মানবপাচার রোধ বিষয়ের উপর বিজিবি আয়োজিত মনবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বিজিবি অধিনায়ক এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সমাবেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। একজন মাদকাসক্ত নিজের পাশাপাশি সমাজের ক্ষতি করছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবণতা সবচেয়ে বেশি। তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযেগীতা নিয়ে বিজিবি মাদক চোরাচলানসহ সব ধরণের অপরাধমূলক কর্মকা- নির্মূলে সর্বদা নিয়োজিত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক সরকার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মামুন ও পূর্বাচল কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা