,

কাজলকে সতর্ক করলেন পরিচালক

 
বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।বর্তমানে তামিল সুপারস্টার অজিথের সঙ্গে থালা৫৭ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কাজল। ইউরোপে চলছে সিনেমাটির শুটিং।

16-kajal-agarwal

মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ভক্তদের জন্য পোস্ট করছেন কাজল। শোনা যাচ্ছে, এ অভিনেত্রীর এই কাজের জন্য তার ওপর ভীষণ চটেছেন সিনেমাটির পরিচালক। পরিচালকের মতে, কাজলের টুইটারে এই পোস্টগুলোর মাধ্যমে সিনেমার যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। পরিচালক তাকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি সিনেমাটি মুক্তি পাওয়া না পর্যন্ত টুইটারে ছবি দেওয়া বন্ধ করতে বলেছেন এবং আগের ছবিগুলোও মুছে দিতে বলেছেন বলে জানা গেছে।

 

এদিকে পরিচালকের কথায় নাকি ভীষণ কষ্ট পেয়েছেন কাজল। কিন্তু যেহেতু ভুলটা তার এ জন্য তিনি এ বিষয়ে কোনো কিছু বলেননি। সিনেমাটি পরিচালনা করছেন সিবা। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে