বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা দলের ওপর পূর্ণ আস্থা অ্যান্ডারসনের

 

স্পোর্টস ডেস্ক :আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর ঝুলে আছে!

Anderson_11471521939

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেখতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি দল এখন ঢাকায়। গতকাল (বুধবার) ভারত থেকে বাংলাদেশে এসেছেন তারা। তিন সদস্যের দলে রয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রধান রেগ ডিকসন, ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেইল ও ইসিসির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার।

নিরাপত্তা প্রতিনিধি দলের উপর পূর্ণ আস্থা ইংল্যান্ডের পেসার জেমসন অ্যান্ডারসনের। ডানহাতি এ পেসার বলেন, ‘খেলোয়াড় হিসেবে আপনি যেখানে যাচ্ছেন আপনার প্রত্যাশা থাকবে জায়গাটা সম্পূর্ণ নিরাপদ হোক। আমরা যেখানে যাওয়ার পরিকল্পনা করছি সেখানে কিছুদিন আগে বড় ঘটনা ঘটেছিল। তারা সেখানে বর্তমান পরিস্থিতিই দেখতে গিয়েছে। আমাদের তাদের উপর পূর্ণ আস্থা আছে। রেগ তার কাজে দূর্দান্ত। গত ১০ বছর সে আমাদের হয়ে কাজ করে আসছে। তার সাথে যারা আছে তারাও যথেষ্ট অভিজ্ঞ। তারা ফেরার পর আমরা ফিডব্যাক পাব।’
অ্যান্ডারসন আরও বলেন, ‘যদি সেখানে সামান্য বিষয় নিয়েও সন্দেহ থাকে তাহলে তারা অবশ্যই জানাবে। আমাদের খেলোয়াড়দের উপর কোনো কিছুই নির্ভর করছে না। আমরা সিদ্ধান্ত দেওয়ারও কেউ নই।’

২০০৮ সালে ভারতে মুম্বাই হামলার সময় ইংল্যান্ড দল সেখানেই ছিল। স্কোয়াডে ছিলেন জেমস অ্যান্ডারসন। হামলার পর ভারত থেকে দেশে ফিরে যায় অ্যান্ডারসন। পরবর্তীতে চেন্নাই ও মোহালিতে দুটি টেস্ট খেলে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে দুই দল। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই মুম্বাই হামলার তুলনা করছেন না ইংল্যান্ডের হয়ে টেস্টে ৪৬৩ উইকেট পাওয়া অ্যান্ডারসন।
নিরাপত্তা নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকেন ইংলিশ ক্রিকেটাররা। ২০০৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বর্জন করে ইংল্যান্ড। তাদের নিরাপত্তা প্রধান রেগ ডিকসনের রিপোর্টের ভিত্তিতে ২০০৮ সালে পাকিস্তান সফরও বর্জন করে ইংল্যান্ড। পরবর্তীতে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর পাকিস্তানে হামলা চালানো হয়।