ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দিন ব্যাপী স্কাউটস এর ইউনিট লীডার বেসিক কোর্স সম্পন্ন
বাংলাদেশ স্কাউটস – এর জাতীয় কমিশনার ও স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, স্কাউটিং সুন্দর সুশৃঙ্খল জীবনের শিক্ষা দেয়, নতুন প্রজন্ম – এর জন্য এ শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্ব এখন যেমন আছে আমরা এর চেয়ে আরও ভাল করতে চাই। তাই স্কাউটস আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন নানা ক্ষেত্রেই ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐতিহ্যবাহী এ জেলার ঐতিহ্য বিকাশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্কাউটিং আন্দোলন বিস্তৃত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা “স্কাউট জেলা” হিসেবে ঘোষণা করার যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে আমি আনন্দিত, এ ব্যাপারে আমার সর্বাঙ্গিন সহযোগিতা থাকবে। ৯২ তম স্কাউট ইউনিট লীডার বেসিক কোর্সে অংশ গ্রহণকারী এই কোর্সের শিক্ষায় স্কাউটিং আন্দোলনে গতি আনবে বলে আমি আশাবাদী। বাংলাদেশ স্কাউটস আগামী ২০২১ সালের মধ্যে ২১ লক্ষ স্কাউট করার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে সম্মিলিত ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে গত ১৬ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস এর এক্সটেনশন স্কাউটিং বিভাগের সহযোগিতায় কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫ দিন ব্যাপী ৯২ তম স্কাউট ইউনিট লীডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্টান মহা তাবু জলসায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, কোর্স লীডারের বক্তব্য রাখন মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। অন্যান্যের মাঝে অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিস, জাতীয় কমিশনার ( আর্ন্তজাতিক)মোহাম্মদ আতিকুজ্জামান রিপন, সহাকারী পরিচালক ( আর্ন্তজাতিক) তাপশ কান্তি গোলজার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ পরিচালক(প্রশাসন)মোহাম্মদ আবুল খায়ের এলটি ও সহকারী কমিশনার ইয়াসমীন নাহার রুমা। অভ্যর্থনা জানান জেলা স্কাউটস সম্পাদক নিয়াজ মোঃ কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্নি প্রজ্জ্বলন করে মহাতাবু জলসার উদ্বোধন ও পওে প্রশিক্ষাণীর্থীদের মাঝে সনদ বিতরণ করেন । তাবু জলসায় প্রশিক্ষণের ৫ টি উপদলের প্রশিক্ষণার্থীরা দেশাত্ববোধক গান , জারী গান, নাট্যাংশ পরিবেশন করেন। অনুষ্ঠানে স্কাউটস এর বিভিন্ন স্তরের কর্মকর্তা,প্রশিক্ষণার্থী সহ তাদের পরিবারের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা পর্যায়ের কর্মকর্তা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার বিয়াম র্যাবরেটরী স্কুলে গত ১২ আগষ্ট ৫ দিন ব্যাপী এই কোর্সের উদ্ধোধন করেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মোঃ মহসীন, জাতীয় কমিশনার (সংগঠন) আখতারুজ্জামান খান কবীর, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমুল হক নাজু সহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
কোর্সে কোর্স লীডারের দায়িত্ব পালন করেন শ্রেডা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, কোর্স স্টাফ ছিলেন আমিনুল এহসান খান পারভেজ এলটি, মোঃ আবুল খায়ের এলটি, ফারুক আহাম্মদ এলটি,মোঃ আবু নোমান সরকার এলটি,জুবায়ের ইউসুফ এএলটি,এবিএম আবুল হাশেম, একেএম আশিকুজ্জামান প্রমুখ। সমন্বয়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি আসাদুজ্জামান। প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সহ জেরা প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্কুল প্রধান, শিক্ষক সহ ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।











