,

মুক্তিপণের দাবিতে কলেজছাত্র অপহরণ

IMG20160818101711নিজস্ব প্রতিবেদক 

: ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিপণের দাবিতে মনিরুজ্জামান হৃদয় (১৮) নামে এক কলেজছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়।

অপহৃত হৃদয় পৌরশহরের কালাইশ্রীপাড়ার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় হৃদয়ের বাবা নজরুল ইসলাম খান সদর মডেল থানায় একটি সাধারণ ডাযেরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় হৃদয় শহরের মেড্ডাস্থ তার বাবার ফার্নিচারের দোকানে বসে বাবাকে কাজে সহযোগিতা করতেন। বুধবার সকালে হৃদয় প্রতিদিনের মতো ফার্নিচার দোকানে যায়।

পরে সন্ধ্যা ৬টার দিকে বাবা নজরুল হৃদয়কে ভাত খেতে বাড়ি যেতে বলেন। দোকান থেকে বের হলেও হৃদয় বাড়ি যায়নি। এরপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে নজরুল ইসলামের মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করার পর হৃদয় কান্নাজড়িত কণ্ঠে বলে তাকে কিছু অপরিচিত লোক অপহরণ করেছে। এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে আমাদের জানান,  অপহৃত যুবককে উদ্ধারের  সর্ব্বোচ্চ চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা