বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গ বাহাদুরের মৃত্যু: এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

bahadurনিউজ ডেস্ক : ভারত থেকে আসা বন্য হাতি বঙ্গবাহাদুরের মৃত্যুর সঙ্গে জড়িত ব্যাক্তিদের শাস্তি ও জরিমানা হিসেবে এককোটি টাকা ক্ষতিপুরণ দেয়ার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি দায়ের করেন।রিটে একজন অসবর প্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে।

বণ্যহাতিটি মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে এককোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়ার আবেদন জানানো হয়েছে।
জানতে চাইলে এই আইনজীবী বলেন, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে উল্লেখ আছে রাষ্ট্র বণ্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। কিন্তু ভারত থেকে আসা হাতিটি সংরক্ষন ও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নি।

এর আগে এ বিষয়ে গতকাল বুধবার সরকারের সংশ্লিষ্টদেরকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিলো। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় তিনি উচ্চ আদালতে এ রিট আবেদনটি করেছেন বলে জানিয়েছেন।

গতকাল বুধবার ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও হাতি মৃত্যু এবং ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিচারবিভাগীয় কমিটি করতে এ নোটিশটি পাঠানো হয়েছিলো।

মৎস ও পশু সম্পদ, বন ও পরিবেশ, স্বারাষ্ট, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, মহাপরিচালক প্রানী সম্পদ অধিদপ্তর এবং জামালপুরের জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে গত ১৬ আগস্ট মারা যায়।ইতোপূর্বে হাতিটিকে চেতনা নাশক ওষুধ শরীরে পুশ করে অঞ্জান করলে ১০ ঘন্টা পরে তার ঞ্জান ফিরে।

চেতনা নাশক ওষুধ বেশী পুশ করার কারণে হয়তো হাতিটি মারা যায়। এ ছাড়া হাতিটি উদ্ধারে বন বিভাগ পশু সম্পদ বিভাগ বা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বা অবহেলা থাকতে পারে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে যে, হাতিটিকে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ