,

২৫ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

1462970058নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করেছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার পর এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫টিতে এসেছে।

এবার সারা দেশে আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ৭২.৪৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, গতবারের তুলনায় এবার পাসের হার বেশি। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এবার পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা