,

পাশের হারে যশোর বোর্ড সর্বনিম্ন থেকে এবার সর্বোচ্চ!

147নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর সবার নীচে থেকে এবার সবার ওপরে উঠে এসেছে যশোর বোর্ড (ঢাকা বোর্ডের পাশের হার এখনও অপ্রকাশিত)। এবার যশোর বোর্ডে পাশের হার দাড়িয়েছে ৮৩ দশমিক ৪২, যা অন্য বোর্ডগুলোর তুলনায় সর্বোচ্চ।

যেখানে গত বছর যশোর বোর্ডে পাশের হার ছিল মাত্র ৪৬ দশমিক ৪৫ ভাগ। যা অন্য বোর্ডগুলোর তুলনায় ছিল সর্বনিম্ন।

জিপিএ-৫ এর সংখ্যাও এবার বেড়েছে কয়েক গুণ। গত বছর যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল মাত্র এক হাজার ৯২৭ জন শিক্ষার্থী। যেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ’ ৮৬ পরীক্ষার্থী।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ সব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন,
এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ৩৫ হাজার ৪৬ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে ৭১ হাজার ৮৯৫ জন ছেলে ও ৬৩ হাজার ১৫১ জন মেয়ে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা