,

ফাইনালে জার্মানিকেই পেল ব্রাজিল

1b1aস্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে ছেলেদের ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। খানিক আগে শেষ হওয়া অপর সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিলেরও। সোনার লড়াইয়ে এবার নেইমারদের মুখোমুখি জার্মানি।

৯ মিনিটে নাইজেরিয়ার গোলরক্ষক ড্যানিয়েল ইমান্যুয়েলের ভুলে জার্মানিকে এগিয়ে নেন লুকাস ক্লসটারমান। নাইজেরিয়া অবশ্য চেষ্টা করে সমতায় ফিরতে। ৩০ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি নাইজেরিয়া মিডফিল্ডার ওবি জন মিকেল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে বেশ কবার আক্রমণ চালায় জার্মানি। শেষ পর্যন্ত তারা সফল হয় ম্যাচের শেষ মুহূর্তে। জার্মান ফরোয়ার্ড নিলস পিটারসেনের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয় জার্মানদের।

জার্মানি-ব্রাজিল আগামী শনিবার লড়বে অলিম্পিকে প্রথম সোনা জিততে। তবে প্রতিপক্ষ জার্মানি বলেই ব্রাজিলিয়ানদের মনে নিশ্চিত জ্বলে উঠবে প্রতিশোধের আগুন। ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতিটা নিশ্চয় তারা ভোলেনি। দগদগে ক্ষতে প্রলেপ দেওয়া তো আছেই, সোনা জিতে ইতিহাস গড়ার সুযোগ নেইমারদের সামনে। স্টার স্পোর্টস ৪।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা