,

মেসি নৈপুণ্যে সুপার কাপ জিতল বার্সা

barsaস্পোর্টস ডেস্ক : মৌসুমে শুরুটাই অন্যরকম হলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জন্য। ক্লাবের প্রাণ ভ্রমরা লিওনেল মেসির দারুণ নৈপুণ্যে এবং আদ্রা তুরানের জোড়া গোলে স্প্যানিশ সুপার কাপ জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।

প্রথম লেগে ২-০ গোলের জয়, ফিরতি লেগে আবার ৩-০ গোলে সেভিয়াকে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপাটা জিতে নিয়েছে কাতালানরা।

এদিন প্রথম লেগে বার্সার জয়ের নায়ক লুইস সুয়ারেজকে মাঠে নামাননি বার্সা বস এনরিকে। তবে সুয়ারেজের অভাব টের পেতে দেননি তুরস্কের মিডফিল্ডার তুরান।

খেলার ১০ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বল সেভিয়ার জালে জড়াতে ভুল করেননি তুরান। ৩২ মিনিটে গোল পরিশোধ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সেভিয়া।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিসেন্তে ইবোরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আবারও সেভিয়ার জালে বল জড়ান তুরান। খেলার ৫৫ মিনিটে আরেকটি গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি।

এনিয়ে সর্বাধিক ১২ বার সুপার কাপ জিতল বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা