,

এইচএসসির ফল প্রকাশ

1439056767-1-550x315এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সারসংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন।
সারা দেশে পাশের হার ৭৪.৭০। মোট জিপিয়ে প্রাপ্তের সংখ্যা ৫৮২৭৬।
কুমিল্লা ৬৪.৪৯
দিনাজপুর ৭০.৬৪
চট্টগ্রাম ৬৪.৪০
রাজশাহী ৭৫.৪০
খুলনা
সিলেট ৬৮.৫৯
বরিশাল
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারও পরীক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো এবার পরীক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি মোট এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। তবে আমরা হয়তো কাল (আজ) নম্বরটা দিতে পারব না। পরশু (শুক্রবার) হয়তো দিতে পারব। এটা সার্ভারের লোড ম্যানেজমেন্টের কারণে। আমরা ধারণা করছি, সব একবারে দিতে গেলে সার্ভার লোড বহন করতে পারবে না। এ কারণে এ বিলম্ব।’
তিনি আরও বলেন, ‘তবে তারপরও রাতে এ বিষয়ে মিটিং আছে। বিষয়টি আমরা কালকে (আজ) মাননীয় মন্ত্রীর সংবাদ সম্মেলনে জানাতে পারব।’ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা বলেন, আগের মতোই রোল নম্বর দিয়ে প্রাপ্ত জিপিএ জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আলাদা লিংকে সার্চ করে নম্বর জানা যাবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পাচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
ইন্টারনেটে-মোবাইলে ফল : শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা