,

টাইব্রেকারে হেরে স্বর্ণের স্বপ্ন শেষ ব্রাজিলের মেয়েদের

 
স্পোর্টস ডেস্ক :পাঁচ-পাঁচবার বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। কিন্তু এখনো অলিম্পিকের স্বর্ণ জেতা হয়নি তাদের।সেটা যেমন ব্রাজিলের পুরুষ দল পারেনি। তেমনি পারেনি মেয়েরাও। তবে এবার ঘরের মাঠে রিও অলিম্পিকে ব্রাজিল দুটি দলই স্বর্ণ জয়ের মিশন নিয়ে মাঠে নেমেছিল।

brazil1471434229

সে যাত্রায় ব্রাজিলের পুরুষ ও নারী উভয় দল সেমিফাইনালে ওঠে। মঙ্গলবার রাতে সেমিফাইনালে ব্রাজিলের নারী ফুটবল দল সুইডেনের মুখোমুখি হয়। তবে ফাইনালে যাওয়া হয়নি তাদের। ভালো খেলেও টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় তারা সুইডেনের কাছে হার মেনেছে।

তার মধ্য দিয়ে স্বর্ণ জয়ের স্বপ্ন তাদের শেষ হয়ে গিয়েছে। তবে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন এখনো টিকে রয়েছে। শুক্রবার ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে তারা কানাডার মুখোমুখি হবে।

এই মারাকানা স্টেডিয়ামেই ২০১৪ বিশ্বকাপে জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল জাতীয় ফুটবল দল। সেমিফাইনালে তারা ৭-১ গোলের ব্যবধানে হেরেছিল। সেই একই মাঠে আজ ব্রাজিল নারী ফুটবল দল সেমিফাইনালে টাইব্রেকারে হারল সুইডেনের কাছে। মঙ্গলবার ১২০ মিনিট খেলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে হেরে যায় ব্রাজিল।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২.৩০ মিনিটে স্বর্ণ জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবে সুইডেন ও জার্মানির মেয়েরা। আর বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল-কানাডা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা