,

বঙ্গবন্ধুই প্রথম দেশে পর্যটন কর্পোরেশন গড়ে তোলেন: পর্যটনমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ঐতিহ্যকে দেশ ও বিদেশের কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে পর্যটন কর্পোরেশন গড়ে তোলেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।পর্যটনমন্ত্রী রাশেদ খান বলেন, বঙ্গবন্ধু কক্সবাজারে ঝাউবন লাগিয়ে সেখানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও চেয়েছিলেন।

17158

বুধবার (১৭ আগষ্ট) সাংস্কৃতিক সংগঠন `সাধনা ও যাত্রিকের’ আয়োজনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামে আবহমান বাংলার জনপ্রিয় পালা শাওনের ডালা (শ্রাবণ সংক্রান্তি) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নত দেশ তাদের স্থানীয় লোকজ সংস্কৃতিকে পর্যটন পণ্য হিসেবে ব্যবহার করে। আমাদের দেশের এই লোকজ সংস্কৃতি যদি বিদেশের মানুষের কাছে তুলে ধরা যায় তাহলে এদেশে অনেক বিদেশি পর্যটক আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রাণলয়ের সচিব বেগম আকতারি মমতাজ, বাংলাদেশ পর্যটন বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক আক্তারুজ্জামান কবীর, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা