,

প্রতারণার শিকার নার্গিস ফাকরি

nargis-fakhriবিনোদন ডেস্ক : প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। মার্কিন মুলুকে তার ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা তুলে নেওয়া হল। অভিনেত্রী সঙ্গে সঙ্গেই বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। ক্রেডিড কার্ডটি ব্লক করেন। সেই সঙ্গে গত সোমবার মুম্বাই পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

গত সোমবারই ক্রেডিড কার্ডের মাধ্যমে প্রতারণার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্রতারকরা নার্গিসের কার্ডের তথ্য হাতিয়ে একটি ক্লোন তৈরি করে বলে সন্দেহ করা হচ্ছে। এরপর এই কার্ড থেকে প্রায় ১৪ টি লেনদেন হয়। সবমিলিয়ে এর পরিমাণ প্রায় ৯,০৬২ মার্কিন ডলার।

জুহু পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুনীল ঘোসালকর বলেছেন, ক্লোন করা কার্ডটি শপিংয়ের জন্য নয়, টাকা তোলার জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু নার্গিস জানিয়েছেন, ব্যাংক থেকে তাকে যে টেক্সট অ্যালার্টটি পাঠানো হয় তাতে দেখানো হয় যে, ‘শপিং পেমেন্টের’ জন্য ওই লেনদেন হয়েছে। ওই সময় মুম্বাইতে ছিলেন অভিনেত্রী।

কার্ডটি যে সংস্থার সেই সংস্থা গ্রাহকের গোপনীয়তা সংক্রান্ত কারণের উল্লেখ করে কোনও তথ্য জানাতে অস্বীকার করেছে।

নার্গিসের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ভুয়ো লেনদেন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা