বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরের ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Dudokব্রাহ্মণবাড়িয়া (বিজয় নগর) প্রতিনিধি: ঘুষ গ্রহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজলার হরষপুর ইউনিয়নর ভূমি সহকারি কর্মকর্তা মো: আল-মামুনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদী হয়ে বিজয়নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিবাদী আল-মামুন এই অভিযোগে বর্তমানে বরখাস্ত আছেন।

পুলিশ সূত্র জানা গেছে , অভিযুক্ত আল মামুন জেলার বিজয়নগর উপজলার কুড়িনাল গ্রামের মৃত ফজর আলীর ছেলে। ২০১১ সনর ৯ সেপ্টম্বর থেকে ২০১৫ সনের ৯ এপ্রিল পর্যন্ত তিনি হরষপুর কর্মরত থাকা অবস্হায় বিভিন্ন উপায়ে অনিয়ম করে তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযাগ উঠে। এ ঘটনায় তদন্ত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেওয়ার সুপারিশ করেন। এ অবস্হায় তিনি সাময়িক বরখাস্ত হন।এদিকে অভিযাগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে দুদক। তদন্তে তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযাগ প্রাথমিকভাব প্রমাণিত হওয়ায় দুদক তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ১৬/০৮/১৬ ইং বিকালে বিজয় নগর থানায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেন। নিয়ম অনুসারে দুদকই এই মামলার তদন্ত করবে। অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে বরখাস্ত আছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ