,

সুলেমান ছাত্রলীগ থেকে বহিষ্কার

1387নিউজ ডেস্ক : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এ্যালিগেন্ট শপিং সিটি ব্যবসায়ী করিম বখত মামুন খুনের সাথে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে এ্যালিগেন্ট শপিং সিটির পার্কিংয়ের সামনে নিজের মোটরসাইকেল রাখেন ছাত্রলীগ নেতা সুলেমান চৌধুরী। মোটরসাইকেলটি পার্কিংয়ে নিয়ে রাখতে সুলেমানকে অনুরোধ করেন মার্কেটের গার্ড। এতে রেগে গিয়ে গার্ডকে মারধর করেন সুলেমান হোসেন চৌধুরী।

এসময় ব্যবসায়ী করিম বখত মামুন মার্কেট থেকে বেরিয়ে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনিও মোটরসাইকেল পার্কিংয়ের মধ্যে রাখতে সুলেমান চৌধুরীকে অনুরোধ জানান। এ নিয়ে বাদানুবাদের জের ধরে সুলেমানের নেতৃত্বে ব্যবসায়ী করিম বখত মামুনের উপর হামলা চালানো হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়। এসময় তার সাথে জাবেদ নামক একজন ছাড়াও আরো দু-তিনজন ছিল।

ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে বেশ কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়। কিন্তু তবু রক্তক্ষরণ বন্ধ হয়নি। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা