,

লিপস্টিক ছাড়াই ঠোঁটকে করে তুলুন আকর্ষণীয়

25489-boroঅনলাইন ডেস্ক : আজকাল মহিলাদের কাছে মেকআপ মানেই কাজল এবং হালকা লিপস্টিক। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, লিপস্টিকে রয়েছে এমন কিছু রাসায়নিক যা কি না মৃত্যুও ঘটাতে পারে। কিন্তু লিপস্টিক ছাড়া মেকআপ তো অসম্পূর্ণ। তাই লিপস্টিকের এমন কিছু বিকল্প রয়েছে যেগুলি ব্যবহার করলে আপনার ঠোঁট থাকবে কোমল এবং আপনাকে দেখতে লাগবে আকর্ষণীয়। জেনে নিন লিপস্টিকের কিছু বিকল্প।

• লিপ গ্লসঃ-
লিপস্টিকের বিকল্প হিসাবে লিপ গ্লস একটি আদর্শ মেকআপ আইটেম। লিপ গ্লস ঠোঁটকে দেয় একটি উজ্জ্বল আভা এবং এতে কোনও ক্ষতিকর উপাদান নেই।

• চ্যাপ-স্টিকঃ-
চ্যাপ-স্টিকের মাধ্যমে একটি সুদিং এফেক্ট পাওয়া যায়। টিনএজারদের কাছে এটি খুবই পছন্দের। তবে বড়রাও এটা ব্যবহার করতে পারেন।

• এজড বামঃ-
সকালবেলার হালকা মেকআপের জন্য একেবারেই আদর্শ। এটা একেবারেই লিপস্টিকের মতো নয়। কিন্তু আপনাকে দেবে এমন এক ঔজ্জ্বল্য যা আপনার সাজগোজকে করবে সম্পূর্ণ।

• পেট্রোলিয়াম জেলিঃ-
শীতে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা করতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়। তবে যে কোন আবহাওয়ায় এবং দিনের যে কোন সময়ে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। লিপস্টিকের মতো ঠোঁটকে রঙিন করে তুলবে না হয়তো কিন্তু ঠোঁটকে আকর্ষণীয় করবে এবং নরম রাখবে।

• অলিভ ওয়েলঃ-
ঠোঁটকে শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করতে অলিভ ওয়েলও বিশেষ উপকারী। এছাড়া এটিও পেট্রোলিয়াম জেলির মতোই ঠোঁটের ঔজ্জ্বল্য বাড়াতে পারে ত্বকের কোন ক্ষতি না করেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা