,

যে সিনেমায় একসঙ্গে ছিলেন শাহরুখ-আমির

 

বিনোদন ডেস্ক : বলিউডের খান ত্রয়ী হিসেবে পরিচিত শাহরুখ, সালমান এবং আমির খান। এর মধ্যে সালমান-শাহরুখ এবং সালমান-আমিরের বন্ধুত্বের কথা প্রায়ই শোনা যায়।

Shahrukh_Aamir1471431240

অন্যদিকে শাহরুখ এবং আমিরের রেষারেষির খবর শোনা গেলেও দুজনই জানিয়ে আসছেন তারা খুব ভালো বন্ধু। কিন্তু পর্দায় তাদের একসঙ্গে দেখা যায় না বলে ভক্তরা ধরেই নেন দুজনের সম্পর্কটা খুব একটা মধুর নয়।এর আগে শাহরুখ-সালমানকে রাকেশ রোশানের করণ অর্জুন, কে সি বোকাদিয়ার হাম তুমহারে হ্যায় সনম এবং করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সালমান ও আমিরকে দেখা গেছে- রাজ কুমার সন্তোষির জনপ্রিয় কমেডি আন্দাজ আপনা আপনা সিনেমায়।

কিন্তু যারা এতোদিন জেনে এসেছেন, শাহরুখ ও আমির খানকে কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। তারা ভুল তথ্য জানেন। কারণ ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়াড়িকরের পেহলা নেশা সিনেমায় পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ-আমির। তবে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না তারা। সিনেমাটির মূল চরিত্রে ছিলেন দীপক তিজোরি, রাহুল রায় এবং সুদেশ বেরি। এতে শাহরুখ-আমির ছাড়াও ছিলেন অভিনেতা সাইফ আলী খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা