,

পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ শেষ : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৩৭টি পাইলিং বসানো হয়েছে। আগামী ডিসেম্বরে পদ্মা সেতুর পিলারের ওপর দুটি স্প্যান বসানো হবে। এর পরেই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

kader1471428800
তিনি আরো জানান, পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর। এখানে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা। শিবচরের শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শিবচরের চরজানাজাতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। এ সময় তিনি শিবচরের বাখরের কান্দি এলাকায় পদ্মা সেতু সংযোগ সড়কে একটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেন। এছাড়াও তিনি শিবচর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, পদ্মা সেতুর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন, শিবচর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা