,

৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।বুধবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।তিনি আরো জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। তবে তথ্য বিভ্রাটের কারণে ১৬ জনের ফল স্থগিত রাখা হয়েছে।

49575_1261471438847

গত ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় ১৩ জানুয়ারি। এতে ৬ হাজার ৮৮ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৬ মার্চ। নতুন নিয়ম অনুযায়ী ৩৫তম বিসিএস থেকেই প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর ও সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়।

প্রিলিমিনারির ফল প্রকাশ হয় ওই বছরের ৮ এপ্রিল। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে ৪১৯ জনের প্রার্থিতা বিভিন্ন কারণে বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

সরকারি চাকরি পেতে ৩৫তম বিসিএসে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা