,

সৌদি যেতে সরকার নির্ধারিত অর্থের বেশি নিলে ব্যবস্থা : প্রবাসী কল্যাণমন্ত্রী

nurul_islamনিউজ ডেস্ক: সৌদি আরবে যেতে বাংলাদেশী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। এর বেশি অর্থ কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরবে দক্ষ অদক্ষ শ্রমিকের বাজার উন্মুক্ত হয়েছে। ওখানে শ্রমিক পাঠাতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে তা নির্ধারণ করে দেবে সরকার।

তিনি জানান, সরকার নির্ধারিত অর্থের বেশি কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নুরুল ইসলাম বিএসসি আরও বলেন, লেবানন ও জর্ডান ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তবে মালয়েশিয়ার ব্যাপারে সরকার এখনো কিছু জানে না বলে জানান তিনি।

সম্প্রতি লেবানন ও জর্ডান সফর করে দেশ ফিরেছেন মন্ত্রী। তার এ সফর নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা