,

হাসপাতালের আয়ার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন

Brahmanbaria_Human Chain Picনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের পারভীন টাওয়ারের মালিক রুনাক সুলতানা পারভীনের বাসায় কাজ করতে রাজী না হওয়ায় বকুল বণিক (৪৮) নামে বেসরকারী হাসপাতালের আয়াকে মারধরের প্রতিবাদে মানবন্ধন করেছে বেসরকারী প্রাইভেট ক্লিনিক কল্যাণ পরিষদ।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বেসরকারী প্রাইভেট ক্লিনিক কর্মীরা বলেন, শহরেরর কুমারশীল মোড়ে অবস্থিত পারভীন টাওয়ারের মালিক ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন প্রায়শই তার ভবনের ভাড়াটিয়া নিউ সেন্ট্রাল ল্যাব এন্ড ডায়াবেটিক হাসপাতালে কর্মরত আয়া এবং কর্মীদেরকে তার ব্যক্তিগত এবং বাসার কাজে ব্যবহার করার চেষ্টা করে। এতে কেউ রাজী না হলে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ক্লিনিক কর্মী বকুল বণিককে মারধর করে রুনাক সুলতানা পারভীন।
বক্তরা বকুল বণিকের উপর হামলার ঘটনায় ভবন মালিক রুনাক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা