,

বেতন বৃদ্ধির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় হিলিপের মানববন্ধন

Brahmanbaria_pic_1আমিরজাদা চৌধুরী : সরকারী ঘোষনা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)’ এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন করেছে। সকাল ১১টার দিকে শহরের কাউতলীস্থ জেলা এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সদর, নাসিরনগর ও নবীনগরে ৩৬ জন কর্মরত কর্মকর্তা ও কর্মচারী অংশ নেয়। জেলা প্রকল্প সমন্বয়কারী আরমান রশিদ জানান, ২০১৫ সালের জুলাই মাসে সরকারী ঘোষিত সরকারী/আধা সরকারী স্বায়িত্বশাসিত সকল সংস্থা ও প্রকল্পে কর্মরতদের বেতন অবকাঠামো ঘোষনা করা হয় ও কার্যকরীও হয়। কিন্তু প্রকল্প পরিচালক নানা অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছেন। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত প্রকল্পের কর্মরতদের বেতন বৃদ্ধির ব্যাপারে মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারী করা থাকলে প্রকল্প পরিচালক অজ্ঞাত কারনে তা অগ্রাহ্য করছেন। দাবী মানা না হলে আগামী ২৮ ও ২৯ আগস্ট কর্মবিরতির ঘোষনা দেয়া হয় মানববন্ধনে।
উল্লেখ্য, এলজিইডি’র হাওরাঞ্চলের জনগোষ্টির জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ) দেশের কিশোরগঞ্জ, সুমানগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া কাজ চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা