,

সরাইলে জনপ্রতিনিধিদের অবহিতকরণ কর্মশালা

Sarail Pic(Orientation)  17.08.16মাহবুব খান বাবুল,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে দিন ব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউপিজিপি’র সহযোগীতায় অনুষ্ঠিত হয় এ কর্মশালা। ইউনিয়ন পরিষদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে এটি দ্বিতীয় পর্যায়ের কর্মশালা। এর আগে আরো ৪টি ইউনিয়নের কর্মশালা সম্পন্ন হয়েছে। আজকের কর্মশালায় সরাইল সদর, অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যানসহ ৬৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। আগামী ৫ বছর প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিশদ ধারনা দেয়া হয়। এ ছাড়া পরিকল্পনা মাফিক তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন, সামাজিক সমস্যার সমাধান, সরকারি ভাতাদির সুষ্ঠু বন্টন, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠনে তাদের করনিয় ব্যাখ্যা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন- সরাইল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, মোঃ শাহজাহান মিয়া, মোঃ শরাফত আলী, মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও মোঃ সাইফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা