,

পুলিশের সাহায্যে বাঁচল ৮ বছরের শিশু (ভিডিও)

bdp_chiannঅনলাইন ডেস্ক : ৮ বছরের শিশুটি খেলছিল রেলের ফেনসিংয়ের সামনে। পাশেই মাঠে কাজ করছিল তার বাবা-মা। খেলার ছলেই ফেন্সের মধ্যে আটকে যায় মেয়েটির গলা। এরপর সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করায় প্রায় দম বন্ধ হতে যাচ্ছিল শিশুটির। তবে সৌভাগ্যবশত এক পুলিশ অফিসারের চোখে ব্যাপারটি পড়ে যাওয়ায় দমকল বাহিনীর সাহায্যে তিনি অসাধারণ দক্ষতায় মেয়েটিকে বাঁচান।

ঘটনাটি ঘটেছে উত্তর চীনের জিশিয়ান প্রদেশে। পেশায় খেতমজুর বাবা-মায়ের সঙ্গে থাকে ৮ বছরের এ শিশু কন্যাটি। প্রতিদিনই কাজে যাওয়ার পথে মেয়েকে নিয়ে যেতেন তারা। আবার ফেরার সময় নিয়ে আসতেন। সে দিনও তাই করেছিলেন। কিন্তু অসাবধানে দুর্ঘটনা ঘটে যায়। ফেন্সিংয়ের মধ্যে মাথাটি এমনভাবে আটকে যায় যে সেটি না কেটে মাথা বার করা মুশকিল হয়ে যায়। স্থানীয় এক পুলিশ অফিসারের উদ্যোগে ২৫ মিনিটের মধ্যে দমকল কর্মীরা এসে মাঝ বরাবর ফেন্সটি সামান্য কেটে জায়গাটি চওড়া করে ঐ শিশুটিকে উদ্ধার করে।

দেখুন সেই ভিডিওটি-

https://www.facebook.com/cctvnewschina/videos/1303140239726793/

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা