বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘড়ি ধরে কাজ করেন তামান্না

photo-1471411943বিনোদন ডেস্ক: সেলিব্রেটি পরিচয় আর ক্যারিয়ার ঠিকঠাক ধরে রাখা খুব সহজ কাজ নয়। পেশাদারি কাজ ছাড়াও নিজের জন্য মানতে হয় অনেক রকম নিয়ম। দক্ষিণ ভারতের জনপ্রিয় এবং ব্যবসাসফল অভিনেত্রী তামান্না ভাটিয়ার হিসাব, একদম সময় মেনে কাজ করা। বলিউড ও টলিউডে একই সঙ্গে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী, জানা গেল সান্তাবান্তার খবরে।

‘বাহুবলি ২’-এর মুক্তির তারিখ এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে। প্রভু দেবার পরবর্তী প্রজেক্টেও কাজের বিষয়টি চূড়ান্ত হয়েছে। রণবীর সিংয়ের বিপরীতে রোহিত শেঠির ছবিতে অভিনয় করছেন। এদিকে কাজ চলছে তামিল ছবি ‘কাথি সান্দা’র। এ ছাড়া আরো অনেক কাজে ভরপুর হয়ে রয়েছে তাঁর শিডিউল। এগুলো ছাড়াও রয়েছে নিজের একান্ত জীবন। সবকিছু সামলানো কঠিন, তামান্না নিজেই বলেন। ‘এ জন্য দরকার মাল্টি-টাস্কিং আর সময় ধরে কাজ করা’, এমনটাই তাঁর বক্তব্য।

কিছুদিন আগেই একটি বিজ্ঞাপনের কাজে মুম্বাইয়ে এসেছিলেন। সেখানে কাজ শেষ করেই ‘বাহুবলি ২’-এর শুটিং শিডিউল রক্ষা করতে শেষ রাতে ফ্লাইটে উড়াল দিয়েছেন হায়দরাবাদে। এরই মধ্যে কাজ শেষ করে নিজের পরিবারের সবাইকে নিয়ে ছোটখাটো বেড়ানোর পরিকল্পনাও করেছেন।

কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে তামান্না বলেন, ‘শিল্পী হিসেবে আমাদের মাল্টি-টাস্কিং না শিখে উপায় নেই, কারণ অনেক সময়ই শিডিউল রক্ষা করা বেশ কঠিন কাজ। আমি একসময় শিডিউল রক্ষা করতে হিমশিম খেয়ে যেতাম। তবে এখন আর এমন হয় না। এখন শারীরিক ও মানসিকভাবে পুরো বিষয়টা সামলে নিতে পারি।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত