,

সালমানে মুগ্ধ চু চু

salmanবিনোদন ডেস্ক: চীনা অভিনেত্রী চু চু বলিউড তারকা সালমান খানের প্রতিভায় মুগ্ধ। সেই সঙ্গে এই অভিনেতা বিনয় ও ব্যক্তিত্বও চু চুর মনে দাগ কেটেছে। সম্প্রতি সালমানের সঙ্গে টিউবলাইট ছবির প্রথম চু চুধাপের শুটিং শেষ করে এভাবেই মুগ্ধতা প্রকাশ করেন চু চু।

চু চু কবির খানের নতুন ছবি টিউবলাইট-এ কাজ করছেন সালমানের সঙ্গে। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী এর আগে টম হ্যাংকস, রাসেল ক্রোর মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সালমানের ব্যাপারে তাঁর মন্তব্য, ‘সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি তাঁর সিনেমাগুলো দেখেছি। খুবই প্রতিভাবান অভিনেতা।’

১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময়কার কাহিনি নিয়ে কবির খানের নতুন এই সিনেমা। এর আগে কবিরের এক থা টাইগার ও বজরঙ্গি ভাইজান সালমানের ক্যারিয়ারে এনে দিয়েছিল নতুন মাত্রা। এই ছবির যে গল্প, সেটা নাকি আরও তোলপাড় ফেলে দেবে। শিহরিত করবে দর্শকদের।

তবে কাজের শুরুতেই শিহরিত চু চু, ‘আমি নিশ্চিত এটা আমার ক্যারিয়ার ও জীবনে নতুন একটা মুগ্ধকর অভিজ্ঞতা এনে দেবে। কবির সেই দুর্দান্ত নির্মাতা, যিনি সব সময় মানবতা, ভালোবাসা আর সাধারণ মানুষের গল্প বলেছেন তাঁর ছবিতে, যে গল্পে পৃথিবীর সবাই যোগসূত্র খুঁজে পায়।’

সালমানের জন্যও এটা হতে যাচ্ছে আনকোরা অভিজ্ঞতা। রুপালি পর্দার জন্য হলেও একজন ‘চীনা প্রেমিকা’ যে পেতে চলেছেন। টিওআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে