,

এইচএসসির ফল বৃহস্পতিবার

 

 

নিজস্ব প্রতিবেদক : বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৮ আগস্ট)। মঙ্গলবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।গত ৩ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় জুন মাসে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন।

a602f254
শিক্ষা সচিব জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকবেন সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। সারাদেশে ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা নেয়া হয় ২ হাজার ৪৫২টি কেন্দ্রে। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নেয় ২৬২ জন পরীক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা