,

মেয়েদের চাকতি নিক্ষেপে পারকোভিচের রেকর্ড

 

 

স্পোর্টস ডেস্ক :২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের চাকতি নিক্ষেপে স্বর্ণ জিতেছিলেন ক্রোয়েশিয়ার স্যান্দ্রো পারকোভিচ।
রিও অলিম্পিকেও তিনি স্বর্ণ জিতেছেন মঙ্গলবার। মেয়েদের চাকতি নিক্ষেপের ইতিহাসে তিনি দ্বিতীয় কোনো নারী, যিনি টানা দুই অলিম্পিকে স্বর্ণ জিতেছেন।

croatia1471366433
চাকতি নিক্ষেপের পদক জয়ের ক্ষেত্রে তিনি হট ফেভারিট ছিলেন। কিন্তু প্রথম দুই থ্রোতে খারাপ করে এক সময় ছিটকে পড়তে যাচ্ছিলেন।সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্বর্ণ জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী এই সুন্দরী। তৃতীয় থ্রোতে ৬৯.২১ মিটার ছুড়ে স্বর্ণ জয় নিশ্চিত করেন পারকোভিচ।
৬৬.৭৩ মিটার ছুড়ে রৌপ্য জিতেছেন ফ্রান্সের ৩৭ বছর বয়সী মেলিনা রবার্ট মিকোন। তিনি জাতীয় রেকর্ড গড়েন। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে পদক জয়ের রেকর্ড গড়েছেন মেলিনা।গেল বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী কিউবার দেনিয়া কাবারেলোকে আজ অবশ্য ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা