,

বলিউডে ঝড়! বিয়ে করে ফেলেছেন সালমান?

 

 

বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছিল, এই বছরের নভেম্বর বা ডিসেম্বরে নিকাহ করবেন সালমান খান। পাত্রী লুলিয়া ভান্তুর, তা নিয়েও আর কোনও সংশয় নেই। দিনকয়েক আগে দু’জনে মিলে দলাই লামার সঙ্গে দেখা করে এসেছেন। শুধু তা-ই নয়, বিভিন্ন জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে। সালমানের বাড়ি এবং পরিবারেও লুলিয়ার অবাধ যাতায়াত। কান পাতলে শোনা যায়, সালমানের বিভিন্ন পারিবারিক বিষয়ে লুলিয়ার মতামতকে আজকাল গুরুত্ব দেওয়া হচ্ছে।

image-(5)
এ সব শুনে এত দিন যাঁরা মনে করতেন, বিয়ে পাকা, এই খবরে তাঁদের জোর ধাক্কা লাগবে। সালমান-লুলিয়ার বিয়ে হয়ে গিয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। লুলিয়া রোমানিয়ার মেয়ে। নিজের দেশে জনপ্রিয় মডেল। সম্প্রতি রোমানিয়ার প্রথম সারির ট্যাবলয়েড ‘‘ক্লিক’’-এ তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে লুলিয়াকে বলা হয়েছে ‘‘দোয়ামনা খান’’। রোমানিয়ার ভাষায় এই শব্দের অর্থ ‘‘শ্রীমতী খান’’। ‘‘দোয়ামনা’’ একটি রাজসিক সম্বোধনও বটে।

 
এর পরেই প্রশ্ন উঠেছে, কেন ওই পত্রিকায় লুলিয়াকে ‘‘মিসেস খান’’ বলে সম্বোধন করা হল? তা হলে কি রোমানিয়ায় গিয়েই বিয়েটা সেরে এসেছেন সালমান? ফলে সালমানের পরিবারে লুলিয়ার অবাধ যাতায়াত এবার আলাদা মাত্রা পাচ্ছে। যদিও, একটি সূত্রে বলা হচ্ছে যে, এখনও সালমান-লুলিয়া একসঙ্গে থাকেন না। শুধু তা-ই নয়, বিয়ে করলে কেন সালমান কা লুকিয়ে রাখবেন, সে প্রশ্নও উঠেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা