,

কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৩

 

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের উত্তাপ যেন কিছুতেই কমছে না। ভারতনিয়ন্ত্রিত এই রাজ্যটিতে গত ৪০ দিনের সহিংসতায় এ পর্যন্ত ৬৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজ্যের বারামুলা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেনাবাহিনীর দুই সদস্য ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

Kashmir1471402876

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বারামুলা জেলার খাওজাবাগ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে দুই সেনা নিহত ও আরো দুজন আহত হয়েছেন। এ ছাড়া এ সময় পুলিশের একটি গাড়ির ওপর হামলা চালালে এক পুলিশ নিহত ও আরো দুজন আহত হন। হামলার পরপরই বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী।

এদিকে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে রাজ্যে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন বারগাম জেলার বিরওয়াহতে এবং একজন অনন্তনাগের লারকিপোরা এলাকায় নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দিকে বিক্ষোভকারীরা পাথর ছুড়লে জবাবে তাদের প্রতি গুলি ছোড়া হয়।

প্রসঙ্গত, গত জুলাইয়ে বিচ্ছিন্নতাবাদীদের পোস্টার বয় খ্যাত বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর পর থেকেই রাজ্যটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা