,

মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন মা

baby-bg20160816173044আন্তর্জাতিক ডেস্ক : রোববার দুবাই থেকে ফিলিপাইনের ম্যানিলাগামী সেবু প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানে মাঝ আকাশে অপরিপক্ক সন্তানের জন্ম দিয়েছেন বিমানের এক নারীযাত্রী। পরে বিমানটি ভারতে জরুরি অবতরণ করে।

ওই নারীর পাশের আসনের এক যাত্রী মাঝ আকাশে সন্তান জন্মদানের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। পরে বিমানে সন্তান জন্মের এ ঘটনা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

তিনি লেখেন, মা এবং দাদিকে অভিনন্দন, এটি এমনই একটি ঘটনা যা সবাই দেখতে পায় না। এটি শুধুমাত্র সিনেমায় দেখা যায়। আমরা বেশ সৌভাগ্যবান যে ওই নারীর সন্তান জন্মদানের সাক্ষী।

দুবাই থেকে বিমানটি উড্ডয়নের চার ঘণ্টা পর ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। বিমানের পাইলট ক্রু ও চিকিৎসককে জরুরি ডেকে পাঠান। পরে বিমানেই সন্তানের জন্ম দেন ওই নারী। সন্তানের নাম রেখেছেন স্বর্গ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা