,

পায়েলের বিয়ে!

payelabirবিনোদন ডেস্ক : এবার আলোচনায় টলিউড অভিনেত্রী পায়েল সরকার। পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গে যে তিনি প্রেম করছেন সেটা পুরনো খবর। আবিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এটা হলো নতুন খবর। পায়েলের একটি ট্যুইটার পোস্ট থেকেই মূলত আলোচনার সূত্রপাত। করে তার অলোচনায় আসার কারণ নায়িকা প্রেম করছেন এ খবর নতুন নয়। কিন্তু বিয়েটা কবে? আজই প্রশ্নটা উঠছে পায়েলের টুইটার পোস্ট দেখে।

আজ মঙ্গলবার আবির তাদের দু’জনের একটি সেলফি শেয়ার করেছেন টুইটারে। পায়েলকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘এলিফ্যান্টস্ আর ডান্সিং, হর্সেস আর ডান্সিং।’ যার বাংলা করলে হয়, ‘হাতি নাচছে, ঘোড়া নাচছে।’— এটি বাংলার একটি প্রচলিত ছড়া। কিন্তু খটকাটা ঠিক এর পরে। কারণ আবিরের পোস্ট শেয়ার করেছেন পায়েল। সঙ্গে ক্যাপশনে লেখা ‘সোনামণির বে’। পায়েল টুইট করার পরই তার বিয়ের গুঞ্জন ছড়ায় ইন্ডাস্ট্রিতে। অনেকেই মনে করছেন এ কী নিছকই প্রবাদ-পূরণ? নাকি এর মধ্যে তার বিয়ের খবরের কোনও ইঙ্গিত লুকিয়ে রয়েছে?

‘যমের রাজা দিল বর’ ছবির সেটে পরিচালক আবিরের সঙ্গে নায়িকা পায়েলের প্রথম দেখা। কিন্তু পায়েল বলেছিলেন, প্রেম হয়েছে অনেক পরে। এটাই টলিউডে আবিরের প্রথম ছবি। দিল্লিতে পড়াশোনা শেষ করে দীর্ঘদিন মুম্বাইতে কাজ করেছেন তিনি। এখনও বছরের বেশি সময়টাই মুম্বাইতে থাকেন। এবার কি তবে সত্যিই বিয়ে করতে চলেছেন? কলকাতায় বসে তার হবু বউ পায়েল কি সে ইঙ্গিতই দিলেন? উত্তর দেবে সময়। আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা