,

সাবধান! বাড়ছে ‘সেলফি এলবো’ সমস্যা

selfie-._._._অনলাইন ডেস্ক : মুখের সামনে একটু উঁচুতে এক বিশেষ অ্যাঙ্গেলে ধরা মোবাইল, ক্যামেরা ঘোরানো উল্টো দিকে, সামনে কখনও হাসিমুখ, কখনও বা পাউট, কব্জিটা একটু বেঁকিয়ে এক বিশেষ কায়দায় ক্লিক করলেই হয়ে যাচ্ছে সেলফি। মুহূর্তের মধ্যে সেই ছবি আপলোড সোশ্যাল মিডিয়ায়। আর তার পর কয়েক মিনিটের মধ্যেই লাইক, কমেন্টের বন্যা। এই ঘটনা প্রতি মিনিটেই ঘটে চলেছে। স্মার্টফোনের জন্মলগ্ন থেকেই জীবন জুড়ে গিয়েছে সেলফির সঙ্গে। আর সেই সঙ্গেই নাকি উড়ে এসে জুড়ে বসেছে এক ভয়াবহ বিপদ। চিকিৎসকরা একে বলছেন ‘সেলফি এলবো।’

গত মাসে এক মার্কিন সাংবাদিক কনুইতে অদ্ভুত যন্ত্রণার সমস্যা যান চিকিৎসকের কাছে। পরীক্ষা করে দেখা যায় প্রতিদিন সেলফি তোলার অভ্যাস রয়েছে ওই সাংবাদিকের। মুম্বাইয়ের সান্তাক্রুজের এক মডেল মনোজ দেশাইও এই বিশেষ সমস্যায় আক্রান্ত বলে জানা গিয়েছে। অতিরিক্ত সেলফি তোলার কারণেই এই সমস্যার সূত্রপাত বলে এর নাম ‘সেলফি এলবো।’

এই সমস্যার সমাধানের প্রশ্নে চিকিৎসকরা জানাচ্ছেন, সেলফি তোলার আগে ও পরে আর্ম স্ট্রেচ ও সেলফি স্টিকের ব্যবহারই একমাত্র সমাধান হতে পারে। ব্যথা হচ্ছে বলে সেলফি তোলা তো আর বন্ধ করা যায় না!
সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা