,

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ

 

নিজস্ব প্রতিবেদক : সোনালী, অগ্রণী, রূপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত করেছে অর্থমন্ত্রণালয়। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইও পদে, আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত নিয়োগ আদেশ সংক্রান্ত চিঠি তিন ব্যাংকের বোর্ডে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

27480_lead
জানা যায়, রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের নিয়োগের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড এমডি নিয়োগে সম্মত হয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠাবে। এরপর চিঠি দিয়ে ওই ব্যক্তিদের জানানো হবে। নতুন দায়িত্ব গ্রহণের আগে বর্তমানে কর্মরত ব্যাংকের দায়িত্ব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার শর্তে নিজ নিজ সুবিধা মতো তারা দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা