,

যে আউটটি নিয়ে সরগরম ক্রিকেট বিশ্ব (ভিডিও)

 
স্পোর্টস ডেস্ক : কেউ কেউ বলছেন আউটটি ক্রিকেটের স্পিরিট পরিপন্থি। কেউ বলছেন তাদের দেখা সবচেয়ে ধূর্ত আউট।
পিটার নেভিল চালাকি করে আউট করেছেন। কারো মতে পিটার নেভিল সেটাই করেছেন যেটা একজন উইকেটরক্ষকের করা উচিত।

Run_Out1471349040
তিনি খুবই সুকৌশলে আউট করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুনারত্নকে। যেটা নিয়ে রীতিমতো আলোচনা ও সমালোচনা চলছে ক্রিকেট বিশ্বে।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনের ঘটনা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভার করতে আসেন ক্রিস লায়ন। তার ওভারের তৃতীয় বলটি শর্ট লেন্থের দেন। অফব্রেক করে বলটি চলে যায় অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক পিটার নেভিলের কাছে।

নেভিল বলটি ধরে সুযোগের অপেক্ষায় থাকেন। করুনারত্নে যখন নিজের স্বাভাবিক অবস্থায় ফিরতে পেছনের পা উঠালেন। সঙ্গে সঙ্গে নেভিল স্ট্যাম্প ভেঙে দেন। চোখের পলকের মধ্যে মাত্র এক সেকেন্ডে ঘটে যায় ঘটনাটি।

বোলার নাথান লায়ন অবশ্য কিছু বুঝে উঠতে পারেননি। কিন্তু নেভিল যখন আউটের আবেদন করেন তখন লায়ন হাসতে হাসতে বলটি আম্পায়ারের কাছে জমা দেন। ভিডিও রিপ্লে দেখে আম্পায়ার নিশ্চিত হন দিমুথ করুনারত্নে আউট।

নেভিল বলটি ধরে অপেক্ষায় ছিলেন কখন করুনারত্নে পেছনের পা তোলেন (সামনের পা-টি ছিল বাইরে)। পা তোলার সঙ্গে সঙ্গে বেল ফেলে দেন নেভিল। ক্রিকেটের নিয়মানুযায়ী দিমুথ করুনারত্নে আউট।

এভাবে আউট হওয়ার পর করুনারতে অবশ্য কোনো প্রতিক্রীয়া দেখাননি। এমন কী তিনি সফরকারী দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদেও জড়াননি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এদিকে পিটার নেভিলের সমালোচনা করা হলেও তিনি সঠিক কাজটিই করেছেন। যেহেতু আম্পায়ার তখনও বলটিকে ডেড ঘোষণা করেননি তাই নেভিল সুযোগটি লুফে নিয়েছে।

অবশ্য ক্রিকেটে এমন আউট এটাই প্রথম নয়। ১৯৯৭ সালে সাবেক ইংলিশ উইকেটরক্ষক আলেক স্টেওয়ার্ড শারজাতে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে আউট করেছিলেন ঠিক একই কায়দায়।

https://youtu.be/dnt8VLFdKQo

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে