,

৩ বছর পর মিরপুরে আশরাফুল

ashraful8006352-765x510স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাকে এখনো দুই বছর অপেক্ষা করতে হবে। তবুও ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে আনন্দেই ভাসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন বছর পর মঙ্গলবার (১৬আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন সর্বকনিষ্ট এই টেস্ট সেঞ্চুরিয়ান।

মিরপুর স্টেডিয়ামে এসে একটু আবেগী হয়ে গেলেন তিনি। সেই আবেগকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের বললেন, ‘১৩ বছর জাতীয় দলে খেলেছি। শেষ তিন বছর বাইরে ছিলাম। আবার দ্বিতীয় সুযোগ পাচ্ছি। এবার তাই চেষ্টা করবো ভালোভাবে যেন ফিরে আসতে পারি। ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পাবো সেখানে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’ ঘরোয়া ক্রিকেট খেলার ছাড়পত্র পেলেও এই মুহূর্তে খেলার সুযোগ পাচ্ছেন না আশরাফুল।

তবুও তিনি চেষ্টা করবেন যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারেন। আন্তর্জাতিক কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তিনি আপাতত খেলতে পারবেন না। তবে এই বিষয়ে তিনি একটা পদ্ধতি চিন্তা করে রেখেছেন, ‘বিপিএল এবং জাতীয় দলের ব্যাপারে দুই বছরের একটা বাধা আছে। যদি আমি ভালো ক্রিকেট খেলতে পারি, তখন হয়তো বিসিবি আপিল করতে পারে। সেটা পরের ধাপ। আগে আমি যে গুলোতে খেলতে পারবো সেখানে ভালো খেলার চেষ্টা করবো।’

তিন বছর খেলার মাঠ থেকে বাইরে থাকলেও নিয়মিতভাবে দেশের বাইরে ক্রিকেট খেলেছেন। বিশেষ করে লন্ডনে একটি পাড়ার ক্রিকেট খেলে নিজের ফিটনেস ধরে রেখেছেন। কারণ তিন বছর বাইরে থাকলে স্বাভাবিকভাবে ফিটনেস নিয়ে কথা উঠবে। তবে খেলা ছাড়াও তিনি নিজে নিজে অনুশীলন করে গেছেন।

এর প্রসংগে আশরাফুল,‘ফিটনেস নিয়ে খুব বেশি সমস্যা নেই। কারণ, এতদিন একা একা অনুশীলন করেছি। দলের সাথে অনুশীলন করলে বোঝা যাবে, কি অবস্থায় আছি। তারপরও আমার কাছে মনে হয় অতটা খারাপ অবস্থায় নাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা