,

ছেলেকে বিয়ে করাতে গিয়ে নিজেই বিয়ে করলেন সাদেক বাচ্চু!

25410-sadek_baccuবিনোদন ডেস্ক : ছেলেকে বিয়ে করাতে গিয়ে নিজেই করে ফেললেন বিয়েটা। সম্প্রতি পরিবারের সবাইকে অবাক করে দিয়ে বউ নিয়ে হটাত বাসায় হাজির হলেন বাংলার কিংবদন্তী অভিনেতা সাদেক বাচ্চু।

ছেলেকে নিয়ে বিয়ের জন্য রওয়ানা দিলে মাঝপথে বিয়ের পাত্র পালিয়ে যায় তাই কোন উপায় না পেয়ে মেয়ের বাবাকে দেয়া কথা রাখতে নিজেই বিয়ে করে ফেললেন এমনটাই ধারনা করেছেন পরিবারের সবাই। অবশেষে জানা গেল, এই বউ তারই ছেলের প্রেমিকা। তাই ছেলেকে উপযুক্ত শিক্ষা দেয়ার জন্যই মিথ্যা অভিনয়ের আশ্রই নিয়েছেন তিনি। এমনই এক হাস্যরসের গল্প নিয়ে মঈন খান রূপির রচনা ও পরিচালনায় নাট্য নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম আই আসন্ন ঈদ উপলক্ষে নির্মান করেছেন বিশেষ ধারাবাহিক নাটক ‘বধু তুমি কার’। আসছে ঈদে এটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্নধার আদিত্য রহমান।

কমেডি নির্ভর এই নাটকে আরো অভিনয় করেছেন জয়রাজ, তুষার মাহমুদ, প্রকৃতি, মনিষা, আমানুল হক হেলাল, শেখ মাহাবুবুর রহমানসহ আরো অনেকে।

উল্লেখ্য, কিংবদন্তী অভিনেতা সাদেক বাচ্চুর দীর্ঘ ক্যারিয়ারে এটা ২য় স্বল্প দ্বৈর্ঘের ধারাবাহিক নাটক। এর আগে, গেল ঈদে তার প্রথম ধারাবাহিক ডিজিটাল ফকিরও ড্রিম আই এর ব্যানারে নির্মিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা