,

স্কাইপেতে ভাগ্নের বিয়ের তদারকি করবেন দাউদ ইব্রাহিম

daud_ibrahimআন্তর্জাতিক ডেস্ক : বোনের ছেলে বিয়ে বলে কথা! এরকম অনুষ্ঠানে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মামা আর সেই মামা যদি হন অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিম তা হলে তো কথাই নেই।

আগামী কাল বুধবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন দাউদের বোন হাসিনা পার্কারের ছোট ছেলে আলিশাহ পার্কার। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও স্কাইপের মাধ্যমে দাউদ সাক্ষী থাকবে বোনপোর বিয়ের সব আচারঅনুষ্ঠানের। পাকিস্তানে বসেই স্কাইপের মাধ্যমে তিনি ও তার অন্তরঙ্গ বন্ধুরা দেখবেন আলিশাহর বিয়ে। স্কাইপেতে নির্বিঘ্নে বিয়ের অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থাও ইতোমধ্যে নেওয়া হয়েছে। গত বছর বোন হাসিনা মারা গেছেন। বোনের অনুপস্থিতে যাতে ভাগ্নের বিয়েতে কোনো ত্রুটি না থাকে তার দিকে বিশেষ নজর রয়েছে দাউদের।

বুধবার সকালে মুম্বাইয়ের রসুল মসজিদে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। সন্ধেবেলা জুহুর টিউলিপ স্টার হোটেলে হবে বিলাসবহুল রিসেপশন। মেমন সম্প্রদায়ের মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন আলিশাহ।

তবে এই বিয়ের অনুষ্ঠানে কড়া নজর রাখছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল। দাউদের শত্রু গ্যাংস্টার যাতে এই অনুষ্ঠানের সুযোগে কোনো অশান্তি ছড়াতে না পারে শহরে, নজর রাখা হচ্ছে সে দিকেও। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা