,

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বসবে’ ইংল্যান্ড নিরাপত্তা দল

20853-cricket_124127স্পোর্টস ডেস্ক : ঢাকার নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করবে ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। তিনি বলছেন, দেশটির নিরাপত্তা প্রতিনিধিদল ঢাকায় এসে স্থানীয় নিরাপত্তা এজেন্সি, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনেও মিটিং করবে।

ইসিবির নিরাপত্তা দলের ১৭ আগস্ট ঢাকায় আসার কথা।

৩০ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আসার কথা রয়েছে ইংলিশদের। কিন্তু গত ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড দলের ওই সফর নিয়ে শঙ্কা জাগে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখতে ইসিবি প্রতিনিধিদলের মধ্যে থাকবেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবি’র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার।

জালাল ইউনুস জানান, ইসিবি’র নিরাপত্তা প্রতিনিধিদলকে আমাদের বোর্ড প্রয়োজনে অন্য কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করিয়ে দেবে। আর এই দলের সফর তিন দিনের হতে পারে।

‘আমরা ইসিবির সঙ্গে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে যোগাযোগ করে আসছি। ঢাকায় আসার পর তাদের সঙ্গে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান হাইকমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাদের নিরাপত্তা দলের সাক্ষাতটি বেশ গুরুত্ব বহন করবে।’ মনে করেন জালাল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সিরিজে আসবে কী আসবে না সেটা স্পষ্ট করে কিছু বলেনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কিছুদিন আগে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এ কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে। তারা নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখবে। ওই দলটিই আসবে বাংলাদেশে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা