,

আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, এস আই গ্রেপ্তার

khulna-arrest_124147নিউজ ডেস্ক : এক ব্যক্তিকে ধরে নিয়ে তার সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে তা প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরালা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক সোহেল রানাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। সোহেল রানার বিরুদ্ধে টাকার বিনিময়ে হত্যা মামলার আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ার অভিযোগ আছে।

মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানায় সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, আগের রাতে সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এরপরপর এসআই সোহেল রানা অসুস্থ্য হয়ে পড়ায় তাকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল রানা ছাড়া গ্রেপ্তার করা অন্যরা হলেন নগরীর সোনাডাঙ্গা স্বপ্না আক্তার ওরফে রুনা, নিরালা আবাসিক এলাকার সীমা, একই এলাকার রাজু শেখ ও সদর থানা সংলগ্ন গুলশান হোটেলের গ্রাহক আব্দুল হামিদ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আটক পাঁচ জন গত রবিবার দুপুরে রমজান আলী নামে একজনকে ডেকে নিয়ে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে যায়। পরে একটি কক্ষে একজন নারীরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণ পর এসআই সোহেল রানাসহ কয়েকজন ঘরে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করে। এক পর্যায়ে ওই নারীর সঙ্গে রমজান আলীর আপত্তিকর ছবি ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সোহেল রানা। না দিলে রেকর্ড করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

পুলিশ জানায়, এই অবস্থায় রমজান আলী বিকাশের মাধ্যমে ৫০ হাজার এনে এসআই সোহেল রানার হাতে তুলে দেন। তিনি আরও ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার পর রমজান আলীকে ছেড়ে দেয়া হয়। এরপর রমজান বাদী হয়ে সোহেল রানাসহ ছয় জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন।

রফিকুল ইসলাম নামে আরও একজন একই কায়দায় তাকে ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে এসআই সোহেল রানাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুটি মামলাতেই সোহেল রানাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তাপষ কুমার রায় জানান, আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবদেন করবেন তিনি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে